নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রেমের টানাপোড়েন শেষ হলো রক্তাক্ত খুনে! ৩১ আগস্ট অর্থাৎ শনিবার রাতের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্যভেদ করে মূল অভিযুক্তকে গ্রেফতার করল চন্ডীতলা থানার পুলিশ।
সূত্রের খবর, সেদিন রাত সাড়ে দশটার পর ডোবা থেকে উদ্ধার হয় এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ। পরদিন মৃতের পরিচয় জানা যায়, তিনি শ্রীমন্ত কোড়া (৪৯), পান্ডুয়ার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রাজমিস্ত্রির কাজ করতেন এবং স্ত্রী টুম্পা ক্ষেত্রপালকে নিয়ে চন্ডীতলার কুমির মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। টুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার সহকর্মী বরুণ হালদারের। এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীমন্ত।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ঘটনার দিন শ্রীমন্ত ও বরুণ একসঙ্গে মদ্যপান করেছিলেন। পরে স্কুটি করে নির্জন স্থানে গিয়ে শ্রীমন্তকে নিয়ে বচসা শুরু হয় বরুণের সঙ্গে। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে গলায় একাধিক আঘাত করে বরুণ। মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টাও করে সে। এরপর দেহ টেনে নিয়ে ডোবায় ফেলে দেয় অভিযুক্ত।হত্যাকাণ্ডের পর পালিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হয় আহত বরুণ। সূত্র ধরে সেখানেই তাকে গ্রেফতার করে হুগলী গ্রামীণ পুলিশের বিশেষ দল।
চন্ডীতলা থানায় সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কৃশানু রায় জানান,”প্রাথমিকভাবে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন। মূল অভিযুক্ত বরুণ হালদারকে গ্রেফতার করা হয়েছে। টুম্পা ক্ষেত্রপালের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে ও হেফাজতের আবেদন করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের