নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঋতু পরিবর্তনের সময় অনেকের ত্বক শুষ্ক, নিস্তেজ বা কালচে হয়ে পড়ে।অনেকেই তখন বেশি করে ক্রিম ব্যবহার করেন। কিন্তু শুধু ময়েশ্চারাইজার মাখলেই ত্বক সুস্থ থাকে না। চিকিৎসকদের মতে, ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখাও সমান জরুরি।
ত্বকের যত্নে হাইড্রেশন আর ময়েশ্চারাইজেশন এক বিষয় নয়। হাইড্রেশন ত্বকের কোষে জলের পরিমাণ ঠিক রাখে। ময়েশ্চারাইজার সেই জল ত্বকের ভিতরে ধরে রাখতে সাহায্য করে। তাই শুধু ক্রিম ব্যবহার করলেই সব সমস্যার সমাধান হয় না।
হাইড্রেশন আর ময়েশ্চারাইজেশন কি?
হাইড্রেশন - ত্বকের কোষে পর্যাপ্ত জলের পরিমাণ বজায় রাখে। এতে ত্বক নরম, সতেজ, উজ্জ্বল থাকে।
ময়েশ্চারাইজেশন - ত্বকের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে। এতে ত্বকের আর্দ্রতা সহজে বেরিয়ে যায় না।
ঋতু পরিবর্তনের সময় ত্বকের যত্নে যা করবেন -
১) ভারী ক্রিমের বদলে অ্যালোভেরা যুক্ত জেল ব্যবহার করুন। এটি ত্বককে ঠান্ডা রাখে। আর্দ্রতাও বজায় রাখে।
২) স্ট্রং ফেসওয়াশের বদলে মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। এতে ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হয় না।
৩) অপ্রয়োজনীয় অনেক প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করবেন না। অল্প প্রোডাক্ট দিয়ে নিয়মিত স্কিন কেয়ার করাই ভালো।
৪) পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো উচিত। এতে ত্বক স্বাভাবিক ভাবেই সতেজ থাকে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের