নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শুধু পরীক্ষার খাতায় নম্বর তোলাই নয় , আগামী প্রজন্মকে গড়ে তুলতে হলে চাই মননশীলতা , সৃজনশীলতা সহ চিন্তাশক্তির বিকাশ। এমনই বার্তা দিলেন দিঘা বিদ্যাভবন হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ। তিনি এসব বিষয়ের মাধ্যমে তার বিদ্যালয়টিকে করে তুলেছেন অনন্য।
সূত্রের খবর , দিঘা বিদ্যাভবন হাইস্কুল ইতিমধ্যেই আধুনিক পরিকাঠামো , শ্রেণিকক্ষ , বিজ্ঞানাগার , গ্রন্থাগার সহ প্রযুক্তিনির্ভর শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিক্ষার একটি উন্নত পরিবেশ গড়ে তুলেছে। তবে প্রধান শিক্ষকের মতে , পরিকাঠামোর পাশাপাশি সবচেয়ে জরুরি হলো ছাত্রছাত্রীদের মানসিক সহ বৌদ্ধিক বিকাশ ঘটানো। বর্তমান যুগে শুধুমাত্র বইমুখী শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না বলেই মনে করেন তিনি।
বিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক সহ ক্রীড়া কার্যকলাপ , শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা। এমনকি আধুনিক শিক্ষার পদ্ধতিগত প্রয়োগ আজ এই স্কুলকে এলাকার একটি নামি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে। স্থানীয় বাসিন্দারাও মনে করেন , শুভেন্দু করণের নেতৃত্বে বিদ্যালয়টি এখন শুধু একাডেমিক দিক থেকেই নয় , ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। ভবিষ্যতের জন্য এক বলিষ্ঠ প্রজন্ম গড়ে তুলতে এমন দৃষ্টিভঙ্গি সহ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রধান শিক্ষক শুভেন্দু করণ জানান , “শিক্ষা যেন শুধু পরীক্ষার প্রস্তুতির মধ্যে আটকে না থাকে। ছাত্রছাত্রীদের এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে জীবনকে পরিচালনা করতে পারে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের