নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের ভয়াবহ পথ দুর্ঘটনা সুগন্ধা গ্রামে। মঙ্গলবার ভোর বেলা সুগন্ধার পুরানো পুকুরের কাছে মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর। ঘটনায় গুরুতর জখম হন ৪ জন। এরপর আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর , একটি টোটো যাত্রী নিয়ে চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধার গোটুর দিকে যাচ্ছিল। দিল্লী রোডের কিছুটা আগে পুরোনো পুকুরের কাছে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে টোটোটিকে। সংঘর্ষের জেরে টোটো সহ মারুতি উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হন। টোটো চালক মনোজ ঘাঁটির মাথায় আঘাত লাগে। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন আহতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে।

জানা যায় , মনোজ ঘাঁটি পোলবার বিহারী পল্লীর বাসিন্দা। একসময় মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি। বছর দেড়েক আগে গ্রামে ফিরে এসে টোটো চালানো শুরু করেন। পুলিশ মারুতি চালককে আটক করেছে। জানা গেছে , মারুতি গাড়িটিতে একজন মহিলা যাত্রী ছিলেন , তবে তিনি অক্ষত আছেন। দুর্ঘটনার পর দুটি গাড়িকেই ক্রেন দিয়ে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ।
আহত টোটোচালক মনোজ ঘাঁটির দিদি গীতা বাগ এপ্রসঙ্গে জানান , ''আমার ভাই টোটোতে করে যাত্রী নিয়ে যাচ্ছিলো। সেই সময়ই ওই গাড়িটি এসে টোটোতে ধাক্কা মারে। টোটোর যাত্রীরা আহত হয়েছে এমনকি আমার ভাইও গরুতর ভাবে আহত হয়। আমার ভাইয়ের অবস্থা খারাপ। মাথায় চোট লেগেছে। বর্তমানে সে চিকিৎসাধীন।''
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা