নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন মৎস্যজীবী। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের শামশেরনগর এলাকায়। আহত ব্যক্তির নাম নিখিল মন্ডল। এই ঘটনায় ফের জঙ্গলঘেরা এলাকার মানুষের জীবন-জীবিকার ঝুঁকির বিষয়টি সামনে এল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামশেরনগর ১ নম্বর এলাকার বাসিন্দা নিখিল মন্ডল পেশায় একজন মৎস্যজীবী। পরিবার-পরিজন নিয়ে তাঁর অভাবের সংসার। শনিবার সকালে প্রতিবেশী ৫ জন সহকর্মীকে নিয়ে বড়িতলা জঙ্গল সংলগ্ন নদীখাঁড়ির উদ্দেশ্যে রওনা দেন। নির্দিষ্ট স্থানে কাঁকড়া ধরার কাজে ব্যস্ত ছিলেন সকলে। সেই মুহূর্তে হঠাৎ অরণ্য থেকে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং সরাসরি নৌকার ওপর নিখিলের ওপর ঝাঁপিয়ে পড়ে।

চোখের পলকে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বাঘটি। তবে সহযাত্রীরা প্রাণভয়ে পিছিয়ে না গিয়ে মরিয়া হয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। হাতের কাছে থাকা বাঁশ দিয়ে বাঘটিকে পালটা আঘাত করতে থাকেন তাঁরা। দীর্ঘ সময় ধরে ধস্তাধস্তি চলার পর পরিস্থিতি বেগতিক বুঝে বাঘটি নিখিলকে ছেড়ে জঙ্গলে ফিরে যায়। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় নিখিলকে উদ্ধার করে দ্রুত নৌকায় তোলেন সঙ্গীরা।
রাতেই তাঁকে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় নিখিল মন্ডলের পরিবারজুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ। একমাত্র উপার্জনকারী সদস্যের এই অবস্থায় দিশেহারা পরিজনরা।
প্রত্যক্ষদর্শী সঙ্গী গোবিন্দ মন্ডল জানান, 'প্রথমে আমরা বাঘের দুটি বাচ্চা দেখতে পাই। এর আগে কখনও এভাবে চোখে পড়েনি, তাই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম সেগুলি সত্যিই শাবক কিনা। সেই সময় হঠাৎ বড়টি কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। সম্ভবত আমাদের উপস্থিতিতে সে আতঙ্কিত হয়েছিল, মনে করেছিল আমরা তার সন্তানদের নিয়ে চলে যাব। সেই কারণেই হামলা চালিয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের