নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিশ্বজুড়ে ‘সুপারফুড’ শব্দটি এখন স্বাস্থ্য সচেতনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই ধারণার পেছনে কতটা সত্যি আছে, তা নিয়ে উঠছে যথেষ্ট প্রশ্ন। সম্প্রতি এই বিষয় নিয়ে খ্যাতনামা শেফ রণবীর ব্রার বিভিন্ন বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, আসল পুষ্টি লুকিয়ে আছে ভারতীয় ঐতিহ্যবাহী খাবারেই।
সম্প্রতি সোহা আলি খানের সঙ্গে এক পডকাস্টে এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন রণবীর ব্রার। তার মতে, ‘সুপারফুড’ আসলে একটি মার্কেটিং শব্দ, যার বৈজ্ঞানিক ভিত্তি সবসময় স্পষ্ট হয় না। অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলি নিজেদের পণ্য বিক্রির জন্য এই ট্যাগ ব্যবহার করে।অপরদিকে, ভারতীয় খাবার বেছে নেওয়া হয় তার উপকারিতা বা কার্যকারিতার উপর ভিত্তি করে। তবে এই জ্ঞান কোনো বই পড়ে নয়, বরং বাড়ির বড়দের অভিজ্ঞতা আর প্রজন্মের চলা নিয়ম থেকেই আসে।
সুপারফুড কী?
রণবীর ব্রার স্পষ্ট করে বলেন, ‘সুপারফুড’ মূলত একটি মার্কেটিং কৌশল। যেমন কুইনোয়া বা চিয়া সিডকে ‘সুপারফুড’ বলে তুলে ধরা হয়, যাতে এগুলোর চাহিদা অনেক বাড়ে। এমনকি অনেক সময় কোম্পানিগুলি এই ট্যাগ ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়ায়। বিভিন্ন পুষ্টিগুণের কথা বলে বিষয়টাকে বেশি আকর্ষণীয় করে তোলে। কিন্তু আসলে এতে যতটা না উপকার হয়, তার চেয়ে বেশি প্রচারই করা হয়।
ভারতীয় উপাদানের পুষ্টিগুণ -
রণবীর ব্রার জানান, ভারতের বহু খাবারই স্বাভাবিকভাবেই পুষ্টিতে ভরপুর। রাগি ক্যালসিয়াম আর প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ একটি শস্য। জামুন আর ফলসার মতো ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। মাখানা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে আর ফাইবারে সমৃদ্ধ। সব মিলিয়ে, এই সাধারণ উপাদানগুলিই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...