নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - জোড়া ধাক্কায় চরম বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশের রেশ কাটতে না কাটতেই এবার প্রশাসনিক পদও খোয়ালেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিডিও পদ থেকে সরিয়ে দিল জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ও চলমান আইনি প্রক্রিয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত রাজগঞ্জ ব্লকের বিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম বিডিও সৌরভকান্তি মণ্ডলকে। মঙ্গলবার নবনিযুক্ত বিডিওকে সংবর্ধনা দেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে ব্লকে পূর্ণকালীন বিডিও না থাকায় প্রশাসনিক কাজকর্মে সমস্যা হচ্ছিল। নতুন বিডিও দায়িত্ব নেওয়ায় রাজগঞ্জের উন্নয়নমূলক কাজ গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সোমবারই সুপ্রিম কোর্ট বিডিও প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের