নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - শুন্য থেকে ঘুরে দাঁড়িয়ে সংগঠনকে চাঙ্গা করতে ও ২০২৬-এর আগে জনসংযোগ বাড়াতে রাজ্যজুড়ে ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুরু করল সিপিএম। তুফানগঞ্জ থেকে উত্তর ২৪ পরগনার কামারহাটি পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচি ঘিরে উৎসাহ থাকলেও মূল যাত্রাপথে বাদ পড়েছে কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর। আর এই নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
শনিবার কোচবিহারের তুফানগঞ্জে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সূচনা হয়েছে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’। পঞ্চানন বর্মা ও আব্বাসউদ্দিনের জন্মস্থানে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ছাত্র-যুব নেতৃত্ব। এই যাত্রার মূল লক্ষ্যই ছিল জনসংযোগ বাড়ানো এবং রাজ্যজুড়ে দলের অস্তিত্ব স্পষ্ট করা। ১৭ ডিসেম্বর কামারহাটিতে এই কর্মসূচি শেষ হওয়ার কথা।
তবে মূল যাত্রাপথে রয়েছে মাত্র ১১টি জেলা। বাদ পড়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলা। এর কারণ ঘিরেই প্রশ্ন উঠেছে সিপিএমের একাংশে। অনেকের মতে, যেসব জেলায় সংগঠনের শক্তি কম বা নির্বাচনে সম্ভাবনা কম, সেগুলিকেই বেছে বাদ দেওয়া হচ্ছে।
যদিও এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ' বঞ্চনার প্রশ্ন নেই। পরিকল্পনা এভাবেই হয়। নিবিড় যাত্রার লক্ষ্য অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ইত্যাদিতে যাত্রা হচ্ছে। হাওড়া ও পূর্ব মেদিনীপুর উপযাত্রার মাধ্যমে যুক্ত থাকবে। স্থানীয় সংস্কৃতির উপর গুরুত্ব দিচ্ছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের