নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক লড়াই।সম্প্রতি নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “আমার কোনো আত্মীয়কে এই লিস্টে পাবেন না।” শুভেন্দুর এই মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন তর্ক বিতর্ক।
সূত্রের খবর , এই প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থসারথি মাইতি সরাসরি আক্রমণ করে বলেন, “শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি চুরি করেছে। সেই শুভেন্দুই এখন বড় বড় কথা বলছে।” তিনি অভিযোগ তোলেন, ২০১৬ সালের যে প্যানেল তালিকা নিয়ে এত বিতর্ক, সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলেরই নেতা। তাই প্রকৃত দুর্নীতির আসল মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী।
পার্থসারথি আরও দাবি করেন, পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব আসল ঘটনা জানলেও ভয়ে মুখ খুলতে চাইছেন না। তিনি বলেন, “যদি কেউ মুখ খোলে তবে তার পদ চলে যাবে। তাই সব নেতারা চুপ।” এমনকি সমস্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তিনি প্রকাশ্যে কান ধরে ক্ষমা প্রার্থনা করেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেতা-মন্ত্রীরা পার্থসারথির মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেন। তাদের বক্তব্য, দ্রুত পার্থসারথি মাইতির মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে ফের তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের