নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় বিক্ষোভ দেখাল গেরুয়া বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়। দেড় দশকের তৃণমূল সরকারকে পরাজিত করে বিপুল আসনে জয়ী হয়েছে বিজেপি। এই আবহে বুধবার রাতে বিরোধী দলনেতার ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথকে কেউ বা কারা গুলিবিদ্ধ করে হত্যা করে। খবরটি ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম শিবিরের কর্মীরা। তাদের অভিযোগ, এই হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। অনেক সময় অতিবাহিত হলেও মূল অভিযুক্তরা অধরা থাকায় খাকি উর্দির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভের জেরে হাইওয়ের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদীরা দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। পরে আধিকারিকদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেলায় জমায়েত তুলে নেওয়া হয়। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
বিক্ষোভকারী বিজেপি কর্মী শুভজিৎ হালদার বলেন, ‘শুভেন্দুদার রাজ্য সহায়ককে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদেই আজ আমাদের পথে নামতে হয়েছে। সরকার বদলের পরেও এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক। বিজেপির নাম ব্যবহার করে যারা অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন সেই পরিবেশ প্রশাসনকে গড়ে তুলতে হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের