নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে চালানো হচ্ছে কড়া নজরদারি। মোড়ে মোড়ে নাকা চেকিং থেকে শুরু করে প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে নতুন ভোটারদেরকে বুথ মুখী করতে নতুন কৌশল নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষ সহ বিভিন্ন আধিকারিকরা। নতুন ভোটারদেরকে ভোট দিতে উৎসাহিত করাটাই তাদের মূল লক্ষ্য।
সূত্রের খবর , শুক্রবার সকাল ১০ টা নাগাদ নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাইকেল র্যালি শুরু করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ হল বেশি সংখ্যক মানুষকে ভোটদানে উৎসাহিত করা। বিশেষ করে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে উদ্যত করা। হাওড়া ব্রিজ থেকে রামকৃষ্ণপুর ফেরিঘাট পর্যন্ত এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিতে অংশগ্রহণকারীরা স্লোগান আর প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভোটের দিনে যেন বেশি মানুষ ভোটকেন্দ্রে পৌছান সেই বার্তায় দেওয়া হয় এই র্যালির মাধ্যমে। তাদের দাবি ,দলের স্লোগানের মতোই পশ্চিমবঙ্গে নির্বাচন যেন উৎসবের মতো পালন করা হয়।
জেলা নির্বাচন অধিকারীক আশীষ গোয়েল জানান ,' আজ আমরা বড় আকারে এখানে এই কর্মসূচির সূচনা করছি। আমাদের যে স্লোগান,' নির্বাচনের উৎসব পশ্চিমবঙ্গের গর্ব ' এইবারের পশ্চিমবঙ্গের নির্বাচন যেন উৎসবের মতন করে উৎযাপন করা হয়। যেখানে আমাদের যুব সমাজ ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার ,মহিলারা আর বাকি সবাই উৎসবের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেন। আমরা চাই যুব সমাজ আমাদের বার্তাটি আরও ছড়িয়ে দিক। তারা যাকে ভালো মনে করেন ,নিজেদের বিচার অনুযায়ী সেই ভোট তারা প্রদান করুক। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের