নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - যুগের পর যুগ কেটে গেলেও পাকা রাস্তা না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুর ১ নং ব্লকের রাধানগর গ্রামে। প্রশাসনের আশ্বাসে শেষবারের মতো আশার আলো দেখছেন স্থানীয়রা। তবে প্রশ্ন একটাই - এবার বাস্তবে বদল আসবে, নাকি আবারও তা থেকে যাবে প্রতিশ্রুতির খাতায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দেশভাগের সময় গড়ে ওঠা এই গ্রামে প্রায় ৭৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের প্রধান রাস্তাটি আজও কাঁচা, জরাজীর্ণ। বর্ষা নামলেই এক হাঁটু কাদা, বড় বড় গর্তে নাজেহাল অবস্থায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুলপড়ুয়া, কলেজগামী, অসুস্থ ব্যক্তিদের জন্য যাতায়াত কার্যত দুঃস্বপ্ন।

অভিযোগ, বহুবার প্রতিশ্রুতি মিললেও কাজের অগ্রগতি শূন্য। ভোট আসে, নির্বাচন যায়, প্রতিনিধিরা উপস্থিত হন, কিন্তু সমাধান অধরাই থেকে যায়। দীর্ঘদিনের ক্ষোভে সোমবার ফের গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র বিডিও-র দফতরে জমা দেন গ্রামবাসীরা। দাবি, অবিলম্বে ১৬০০ মিটার রাস্তা পাকা পিচের করা হোক। তবে এবার আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চান তাঁরা।
গ্রামবাসী সোনালী বৈদ্য জানান, 'জন্ম থেকে দেখছি এই রাস্তা কখনও মেরামত পর্যন্ত হয়নি। সকাল ৯টার ট্রেন থাকলে বাড়ি থেকে টিফিন নিয়ে ৭টায় বেরোতে হয়। অন্য প্রয়োজনে প্রশাসনের দফতরে গেলে কাজ এগোয়। কিন্তু রাস্তার কথা তুললেই বলা হয়, রাধানগর নামে গ্রাম আছে সেটাই জানেন না তাঁরা। শুধুমাত্র এই সমস্যার জন্য আমরা সবদিক থেকে পিছিয়ে পড়ছি। একটাই দাবি - পাকা রাস্তা হোক'।
অন্য বাসিন্দা সরস্বতী বৈদ্য জানান, 'ভোটের সময় প্রতিনিধিরা প্রতিদিন বাড়ি আসেন, কিন্তু পরে তাঁদের দেখা মেলে না। বছরে প্রায় ৩ মাস হাঁটু সমান কাদা থাকে। বড়রা কষ্ট করে কাজ সামলান, বাচ্চারা পারে না। গ্রামে প্রাইমারি স্কুল, হাসপাতাল কিছুই নেই। বর্ষাকালে অনেক অসুস্থ মানুষ চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা যান। অবিলম্বে আমাদের রাস্তা করে দিতে হবে। নাহলে ভোট চাইতে এলেই ব্যবস্থা নেব'।
অন্যদিকে সংশ্লিষ্ট বিডিও জানান, 'গ্রামবাসীরা বিষয়টি আমাকে লিখিত জানিয়েছেন। আশপাশের সব এলাকাতেই রাস্তাঘাট ইতিমধ্যেই তৈরি হয়েছে। শুধুমাত্র রাধানগর বঞ্চিত রয়েছে। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের