নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহ জেলায় স্বাস্থ্যসাথী প্রকল্পকে কেন্দ্র করে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক হিসেব অনুযায়ী, ভুয়ো রোগী ভর্তি দেখিয়ে এবং লাইসেন্সবিহীন একাধিক নার্সিংহোমের মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শহরের আমবাজার এলাকার একটি নার্সিংহোম এবং সুজাপুরের বড়নগর ডাঙা এলাকার একটি নার্সিংহোম। পাশাপাশি ইংলিশবাজার, কালিয়াচক এবং জাতীয় সড়ক সংলগ্ন যদুপুর-গাবগাছি এলাকাজুড়ে গড়ে ওঠা একাধিক নার্সিংহোমের বিরুদ্ধেও গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে।
প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনেক নার্সিংহোমে ন্যূনতম পরিকাঠামো না থাকলেও সেখানে নিয়মিত রোগী ভর্তি দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি অর্থ তোলা হচ্ছিল বলে সন্দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই ৩০টিরও বেশি নার্সিংহোমের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে, আরও ১০টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে এবং প্রায় ২৫টি নার্সিংহোম নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। জেলা বিজেপির অভিযোগ, এই দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বেআইনি মাদক ব্যবসার ক্ষেত্রেও। রাজ্য সরকারের কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।
তাঁর দাবি, “বিভিন্ন নার্সিংহোমের আড়ালে দীর্ঘদিন ধরে এই ধরনের আর্থিক অনিয়ম চলছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।”
স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল ও নার্সিংহোমগুলির নথিপত্র, ভর্তি রেকর্ড এবং স্বাস্থ্যসাথী বিলিং সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই মালদহ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসক মহলের একাংশও প্রশ্ন তুলছেন, কীভাবে বছরের পর বছর ধরে একাধিক লাইসেন্সবিহীন নার্সিংহোম সরকারি প্রকল্পের আওতায় এত বড় অঙ্কের অর্থ তুলতে সক্ষম হলো।
পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সমস্ত অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের