নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রেকর্ড ফলনের সঙ্গে চড়া বাজারদরের জোড়া সাফল্যে খুশির আবহ চাষীদের মধ্যে। এমনই ছবি উঠে এল পূর্বস্থলী এলাকায়। কৃষকদের বিশ্বাস, এমন ধারা বজায় থাকলে আগামী দিনে এই অঞ্চল উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের আবহে সরস্বতী পুজোর সময় কুল মানুষের কাছে অন্যতম প্রিয় ফল। বাও, ভারত সুন্দরী, তাইওয়ান, নূরানী ও বল-সব মিলিয়ে বাজার থাকে ভরা। কুলের উল্লেখযোগ্য অংশের জোগান আসে সরডাঙা গ্রাম থেকে। যার বেশিরভাগই রপ্তানি হয় ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে। অন্যান্য মরসুমের তুলনায় চলতি বছর উৎপাদন যেমন বেশি, তেমনই সন্তোষজনক পাইকারি মূল্য।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে উন্নত মানের চাষপদ্ধতি গ্রহণ করেছেন এলাকার কৃষিজীবীরা। পরিশ্রম, পরিচর্যা, প্রযুক্তির সঠিক প্রয়োগে মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য। বাও ও ভারত সুন্দরীর দাম উঠেছে কেজি প্রতি ৪০ টাকা। বল-সহ অন্যান্য জাত বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকায়। ফলন বৃদ্ধি, বিক্রিতে সুবিধা - দুই মিলিয়ে লাভের মুখ দেখছেন অনেকেই।
চাষী মৃত্যুঞ্জয় দাস জানান, 'আমি ৫ বিঘা জমিতে চাষ করেছি। প্রায় ১৭ বছর ধরে এই কাজে যুক্ত। সাধারণত দাম খুব একটা কমে না। তবে এ বছর মূল্য সর্বোচ্চ। নতুন চাষীদের বলব, প্রথমে অল্প জায়গায় চাষ করে দেখুন। লাভজনক মনে হলে পরে পরিধি বাড়াবেন'।

অন্য চাষী পরিমল দাস বলেন, 'আমি ২ বিঘা জমিতে ভিন্ন জাতের কুল চাষ করেছি। এবার বাও ও তাইওয়ানের ফলন বেশি। স্বাদের দিক থেকে ভারত সুন্দরী, বল এগিয়ে। খরচ বাদ দিয়েও বিঘা প্রতি প্রায় ৫০-৬০ হাজার টাকা লাভ থাকে। এই চাষে ঝুঁকি তুলনামূলকভাবে কম, কিন্তু লাভজনক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের