নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - দৈনন্দিন সংগ্রামে ব্যস্ত মানুষের ভরসার ঠিকানা মা ক্যান্টিনে এবার যুক্ত হতে চলেছে স্পেশাল মেনু। কম খরচে পুষ্টিকর খাবারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপভোক্তারা। আশা করছেন, এটি জীবনযাত্রায় খানিকটা স্বস্তি নিয়ে আসবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় চালু রয়েছে মা ক্যান্টিন। সংশ্লিষ্ট শহরেও চলছে দুটি কেন্দ্র-একটি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে, অপরটি ডাক বাংলো এলাকায়। দূরদূরান্ত থেকে আসা শ্রমজীবীরা এখানে ভরসা পান।

প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়। মাত্র ৫ টাকায় ভাত, ডাল, সবজি, ডিম পেয়ে উপকৃত হন ৭০০ থেকে ৮০০ জন। খাবারের মান বজায় রাখতে নিয়মিত নজরদারি চালাচ্ছে পৌর প্রশাসন। এবার তাঁদের তৎপরতায় শুরু হতে চলেছে স্পেশাল মেনু।
সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ জানান, 'মানুষের চাহিদা, পুষ্টির কথা মাথায় রেখেই বিশেষ মেনুর পরিকল্পনা। ন্যায্যমূল্য থাকবে একই। আপাতত মাসে একদিন, পরে সপ্তাহে একদিন চালু হবে। একই সঙ্গে ডাক বাংলো কেন্দ্রের জন্য শেড, শৌচাগার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের