68f4b9c0a5362_WhatsApp Image 2025-10-19 at 3.36.43 PM
অক্টোবর ১৯, ২০২৫ বিকাল ০৫:২৩ IST

স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত মন্দিরের পুজোয় আজও মেতে ওঠে গোটা শহর , শান্তিপুরে মহিষখাগী কালীমায়ের পুজোর কাহিনী

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রায় ৫৫০ বছরের প্রাচীন ঐতিহ্যকে বুকে নিয়ে আজও জাঁকজমক সহকারে পালিত হয় শান্তিপুরের মহিষখাগী কালীমায়ের পুজো। এক সময় রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে এই জাগ্রত কালী মায়ের মন্দির নির্মিত হয়েছিল। মায়ের আদেশ পেয়েই রাজা দেরি না করে তৎক্ষণাৎ মন্দির নির্মাণ শুরু করেন। শুরু হয় দেবীর পুজো , যেখানে ১৫ ফুট উচ্চতার হাড়িকাটে একসঙ্গে ১০৮টি মহিষ বলি দিয়ে পুজো হত। এ এক অভূতপূর্ব আয়োজন , যার স্মৃতি আজও জেগে আছে এই জনপদের প্রতিটি কোণায়।

মন্দিরের চিত্র 

সূত্রের খবর , এক তান্ত্রিকের হাতে সূচনা হয় এই পুজোর। পরবর্তীতে শান্তিপুরের চট্টোপাধ্যায় বংশ সেই পুজোর ভার গ্রহণ করে। মন্দির না থাকায় পুজো হত একটি কুঁড়েঘরে। পরে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে তৈরি হয় মন্দির। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুরনো মন্দিরের স্থানে এলাকাবাসীর উদ্যোগে গড়ে ওঠে নতুন মন্দির।

মহিষখাগী কালীমায়ের চিত্র 

বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন স্থানীয় বারোয়ারিরা। পুজোর আচার - অনুষ্ঠানও অনন্য। দেবীকে পাটে তোলার সময় থাকে বিশেষ নিয়ম , শুরু হয় ভোররাতে দধিমঙ্গল। অমাবস্যা রাতে অনুষ্ঠিত হয় দেবীর "বিয়ে"। পরদিন পালিত হয় বাসি বিয়ের রীতি। একটি বিশিষ্ট বাঙালি আচার , যা এই পুজোকে করে তোলে আরও ঘরোয়া , আরও আত্মিক।

একসময়ে এখানে মহিষ বলির প্রচলন ছিল , যা পরে রূপান্তরিত হয় পাঁঠা বলিতে। তবে বর্তমানে এই বলির রীতি পুরোপুরি বন্ধ। বলির বদলে মাকে উৎসর্গ করা হয় পান্তা ভাত আর খয়রা মাছ। শুনতে অদ্ভুত অথচ বিশ্বাসে বাঁধা উৎসর্গপ্রথা।

মায়ের বেদি 

পুজোর পরের ধাপে শুরু হয় নিরঞ্জনের পালা। হাজার হাজার ভক্তের কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য। মা মহিষখাগীর নিরঞ্জনের সময় শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকে শান্তিপুরের অসংখ্য মানুষ। দেবীর প্রতি ভক্তি , শ্রদ্ধা আর আবেগে মুখর হয়ে ওঠে সমগ্র অঞ্চল।

শান্তিপুরের এই কালী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় , এটি এক ঐতিহ্য , এক ইতিহাস , সহ এক আবেগ , যা প্রতি বছর মানুষের হৃদয়ে নতুন করে জায়গা করে নেয়। স্থানীয়দের মতে , এখানে মা খুবই জাগ্রত। মায়ের আশীর্বাদে এখানে মুছে যায় ভক্তদের দুর্দশা।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের