নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে আহত স্বর্ণ ব্যবসায়ী। মাঝরাস্তায় ব্যবসায়ীর পথ আটকে গলার হার-সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলেন দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নওদা থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি এলাকার। দোকান বন্ধ করে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। সেই সময় উল্টো দিক থেকে দু’টি বাইকে মোট চার জন আসছিলেন। তারা পথ আটকে দাঁড়াতেই ভয় পেয়ে যান ব্যবসায়ী। এরপর স্বর্ণকারের সোনার হার এবং টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সুদর্শন বাধা দিলে দুই রাউন্ড গুলি চালান অভিযুক্তেরা। একটি গুলি লাগে স্বর্ণকারের গায়ে।

গুলির শব্দ শুনে তড়িঘড়ি বেরিয়ে আসেন স্থানীয়রা। এরপর স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী মনতোষ সাহা বলেছেন , "দোকান থেকে বাড়ি ফেরার সময় সুদর্শন বারিকের ওপর হামলা চালানো হয়। দুষ্কৃতীরা একটি কালো রংয়ের পালসার বাইকে করে এসেছিলেন। এরপর গ্রামের মধ্য থেকেই পালিয়ে গেল। ঘটনায় ভীষণই আতঙ্কিত আমরা। পুলিশ তদন্ত শুরু করছে। হাসপাতালে ভর্তি রয়েছে ওই দোকানের মালিক। পরিবারের সকলে খুবই চিন্তায় রয়েছে।"
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...