নিজস্ব প্রতিনিধি, নদীয়া - টানা কয়েকদিনের অসহনীয় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেল জেলা। মেঘলা আকাশ ও শীতল হাওয়ার সঙ্গে এই বৃষ্টি তীব্র দাবদাহ থেকে সাময়িক মুক্তি এনে দিয়েছে সাধারণ মানুষের জীবনে। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির দেখা মেলায় খুশির হাওয়া বইছে সর্বত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ও আর্দ্রতার দাপটে কার্যত নাজেহাল অবস্থা ছিল জেলার বাসিন্দাদের। বিশেষ করে দুপুরের পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যেত তীব্র গরমের কারণে। শুক্রবার ভোররাত থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। আকাশে ঘন মেঘ জমার পর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগরসহ একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটাই কমে যায়। সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইতে থাকায় স্বস্তি ফিরে আসে জনজীবনে। বৃষ্টির জেরে কৃষক থেকে শুরু করে দিনমজুর, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সকলেই কিছুটা স্বস্তি অনুভব করছেন।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, "গত কয়েক দিন ধরে যে ভয়াবহ গরম ছিল, তাতে ঘর থেকে বেরোনোই দায় হয়ে পড়েছিল। আমরা গরিব মানুষ। আমাদের টিনের ঘরেও থাকা যেত না। আজকের এই বৃষ্টি যেন আমাদের কাছে অমৃতের মতো। অনেক স্বস্তি লাগছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের