নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - ফের জলের তলায় জামবনি ও ডুলুং নদীর ওপরে থাকা ব্রিজ। লাগাতার বৃষ্টির ফলে মরশুমে এই নিয়ে ৭ থেকে ৮ বার জলের তলায় এই ব্রিজগুলো। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার মানুষের। একাধিক এলাকার থেকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার। চরম ভোগান্তিতে স্থানীয়রা।
সূত্রের খবর , এদিন টানা বৃষ্টির জেরে জামবনি ও ডুলুং নদীর ওপর থাকা ব্রিজের ওপর থেকে জল বইতে থাকে। ফলে জামবনির ব্লকের গিন্ধির সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি গোয়ালমারাতে থাকা ব্রিজের ওপর থেকে জল বইবার ফলে গোপীবলভপুর ২ নম্বর ব্লকের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এরফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। হাসপাতাল থেকে বিডিও অফিস সব রাস্তাই জলমগ্ন। ১ ঘণ্টার রাস্তা পেরোতে লেগে যাচ্ছে ৭ থাকে ৮ ঘণ্টা। অসুস্থ রোগী নিয়ে যেতেই অনেক্ষন সময় লেগে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ' বহু দিন ধরেই শুনছি ব্রিজ ঠিক করা হবে কিন্তু হচ্ছে না।'
ঘটনা প্রসঙ্গে লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, ' খুব অসুবিধার মধ্যে আছি। ৭ থেকে ৮ কিলোমিটার ঘুরে সব জায়গায় পৌঁছাতে হচ্ছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছেনা। প্রতি বছরই বর্ষার সময়টিতে এই সমস্যায় পড়তে হয়। বারবার প্রশাসনের দারস্ত হলেও কোনো লাভ হয়নি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের