নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - টানা বৃষ্টিতে বিপর্যস্ত লাল মাটির জেলা বাঁকুড়া। গত কয়েকদিন ধরে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি চলছে সমগ্র জেলাজুড়ে। ফলে নদী, খাল বিলের জলস্তর বেড়ে গিয়েছে দ্রুত। শালী নদীর জল এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে।এর ফলে মারাত্মক সমস্যায় পড়েছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত।

সূত্রের খবর, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের সঙ্গে তাদের মূল যোগাযোগের রাস্তা ডুবে গিয়েছে হাঁটু জলে।রাস্তাটি ধগড়িয়া হয়ে বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়কের সঙ্গে মিশেছে। রাস্তাজুড়ে জল জমে যাওয়ায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। পাশাপাশি হাজার হাজার বিঘা জমির ধানও জলের তলায় চলে গিয়েছে, সমস্যায় পড়েছেন কৃষকেরা।
স্থানীয় বাসিন্দা কার্তিক লোহার জানান,”প্রতিদিন এই রাস্তা দিয়েই বাজারে যাই। এখন জল জমে যাওয়ায় আমরা বাইরে বেরোতে পারছি না। ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারছেনা।সবমিলিয়ে আমরা খুব অসুবিধায় রয়েছি।”

অন্যদিকে রাজু আলীর অভিযোগ, “ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। জমির ফসলও ডুবে যাচ্ছে। যতদিন না জল নামছে ততদিন আমরা ভয়ঙ্কর সমস্যায় থাকব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের