নিজস্ব প্রতিনিধি , হুগলী - পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে বাংলার জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বর থেকে রেল, কৃষি, মৎস্য, পশুপালন এবং গ্রামীণ পরিকাঠামো একাধিক ক্ষেত্রে নতুন প্রকল্পের সূচনা করলেন তিনি। একই সঙ্গে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির নতুন কিস্তির অর্থ।
শনিবার হুগলীর তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। কৃষি ও গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনার মতো বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন। এদিন তিনি দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জে আধুনিকীকৃত ও অধিক ক্ষমতাসম্পন্ন মৎস্য বন্দরের উদ্বোধন করেন।
পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় নবনির্মিত আধুনিক মৎস্য বাজার এবং নদীয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কেরও উদ্বোধন করেন। রেল পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়ে হাওড়ায় ৩০০ শয্যার আধুনিক রেলওয়ে ডিভিশনাল হাসপাতালের উদ্বোধন করেন। এছাড়াও, হাওড়া–রাধামোহনপুর রুটে একটি রেল ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ৩-এর আওতায় ৪৯টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রায় ৩১৫ কিলোমিটার নতুন ও উন্নত গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির ২৩তম কিস্তি বিতরণ। তারকেশ্বর থেকেই তিনি দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেন, যা কৃষকদের আর্থিক সহায়তা আরও জোরদার করবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের