নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের পারিবারিক হিংসার রক্তাক্ত ছবি। নিজের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করল ছেলে। ঘটনার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত বেতাই দক্ষিণ জিৎপুর এলাকায়।
সূত্রের খবর , অভিযুক্ত যুবকের নাম ফেলা দাস। পরিবার সহ প্রতিবেশীরা জানান , এদিন ভোররাতে হঠাৎই নিজের মা অর্চনা দাসের উপর কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবক। একের পর এক কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অর্চনা দেবী। এরপর নিজের অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে সে।

মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর কিছুক্ষণের মধ্যেই সে তেহট্ট থানায় গিয়ে আত্মসমর্পণ করে। গুরুতর জখম অবস্থায় অর্চনা দেবীকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে।
পরিবারের দাবি , দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছিল ফেলা দাস। সেই কারণেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে সে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ। অভিযুক্তর মানসিক অবস্থা সহ ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
অভিযুক্তের স্ত্রী বোকুল দাস জানান , ''আমার স্বামী এতটা খারাপ নয়। আগের বছর থেকে ওনার একটু মাথায় সমস্যা দেখা দিয়েছিল। তারপর আমি ডাক্তার দেখিয়েছি। এতদিন সুস্থই ছিলেন হতটা ওনার কি হলো জানিনা। আমি কাল বাড়ি ছিলাম না। খবর পেয়ে এসে দেখি উনি এমন ঘটনা ঘটিয়েছেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের