নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকা উন্নয়নের ক্ষেত্রে ১২ লক্ষ টাকা টেন্ডার নিয়ে গড়িমসি করার অভিযোগ বাগআঁচড়া পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে। প্রধানের বিরুদ্ধে বিডিওয়ের কাছে অভিযোগ করেন বাগআঁচড়া পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান। ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান রূপালি বিশ্বাসের অভিযোগ , পঞ্চায়েত প্রধান রোহিত জানা এলাকার উন্নয়ন খাতের প্রায় ১২ লক্ষ টাকার টেন্ডার নিয়ে গড়িমসি করেন। তিনি বিষয়টি জানতে পেরে প্রকাশ্যে তুলে ধরেন ঘটনাটি। অভিযোগ , যেকোনো টেন্ডার অফিস টাইমে পাস করানো হয় কিন্তু এই টেন্ডার মাঝ রাতে পাস করা হয়। পঞ্চায়েত প্রধান রোহিত যানাকে বিষয়টি জানালেও তিনি এবিষয়ে কর্ণপাত করেননি। এমনকি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এরপর পঞ্চায়েত প্রধানের এই কর্মকান্ডের জন্য শান্তিপুর বিডিও'র কাছে অভিযোগ দায়ের করেন উপপ্রধান রূপালি বিশ্বাস। বিষয়টি তদন্ত করে দেখছে বিডিও। ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বাগআঁচড়া পঞ্চায়েতের উপপ্রধান রুপালি বিশ্বাস এপ্রসঙ্গে বলেন, "১২ লক্ষ টাকার একটা টেন্ডার পঞ্চায়েতের নিয়ম মেনে পাস করানো হয়নি। রবিবার ছুটির দিনে মাঝ রাতে এই টেন্ডার পাস করানো হয়। এর বিরুদ্ধেই আমি বিডিওর কাছে অভিযোগ করেছি। ভোট পেয়ে বিজেপি জিতে আমরা কাজ করছি। কেউ যাতে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে তাই প্রধানকে আমি নিয়ম মেনে কাজ করতে বলেছি। কিন্তু উনি আমার কথা শোনেননি। তাই আমি অভিযোগ দায়ের করেছি।"
এপ্রসঙ্গে পাল্টা বাগআঁচড়া পঞ্চায়েতের প্রধান রোহিত জানা বলেন, "আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই টেন্ডার যেদিন করার কথা ছিল সেদিনই করা হয়েছে। আপলোড করা হয়েছে সোমবার রাতে। আমার কাছে সম্পূর্ণ কাগজ পত্র আছে প্রমান করার জন্য।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের