নিজস্ব প্রতিনিধি, হুগলী - দুর্গাপুজোর উল্লাসের মাঝেই ছড়াল মৃত্যুর ছায়া। ঠাকুর আনতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন, গুরুতর আহত আরও তিনজন। শঙ্করবাটি হাই স্কুলের বারোয়ারীর দুর্গাপুজোর প্রতিমা আনতে চন্দননগর পটুয়াপাড়া থেকে ফিরছিলেন তাঁরা। ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ফেরার পথে চন্দননগর ব্রীজ থেকে নামার সময় ঘটে এই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে রাখা ইটের পাঁজায়। ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও একজনের মৃত্যু হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নিহতরা হলেন সুগন্ধার শঙ্করবাটির ভাস্কর দেবধারা (২৯), চন্দননগরের প্রীতম চক্রবর্তী (৩০) এবং স্বপন দে (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বিপজ্জনক গতিতে ছুটছিল। স্থানীয়দের দাবি, প্রচণ্ড ধাক্কায় ইটের পাঁজা ছিটকে পড়ে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে মদের বোতলও উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর ও পোলবা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা শুকচাঁদ দাস জানান , রাস্তার ধারে লাটগুলি ছিলো। ওই লাটগুলিতে হঠাৎই এক চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে। গাড়িতে থাকা ৩ জন তখনই মারা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাই সঙ্করবাটি এলাকারই ছেলে ছিলো।

ওরা খুব সম্ভবত মদ্যপান করেছিল আর গাড়ির গতিও অস্বাভাবিক বেশি ছিলো। সেই কারণেই এই পরিণতি। কেননা গাড়ির গতি বেশি না থাকলে এমন দুর্ঘটনা ঘটার কোনও কারণ নেই।
প্রশাসনকে বলব এই রাস্তায় গাড়ির গতিগুলি যদি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং রাস্তার দুপাশে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার ব্যবস্থা করলে সাধারণ মানুষ একটু সচেতন থাকতে পারবেন। “
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের