নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোর আনন্দ উৎসব মুহূর্তের মধ্যে কালো ছায়া ফেলল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে এসে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন এক তরুণ। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান বছর চব্বিশের মৃন্ময় কোল। তিনি পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার হিজুলি গ্রামের বাসিন্দা। মাথার পিছনে গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন প্রথমে হতবাক হয়ে যান, এরপরই দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান , ট্রেন থেকে আচমকাই পড়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ওই যুবক। প্রথমেই কয়েকজন স্থানীয় যুবক তাঁকে দেখতে পান। তাঁরা দ্রুত রেল পুলিশকে খবর দেন এবং অ্যাম্বুলেন্স ডেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যান। আহত মৃন্ময়কে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে।

সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর জানান, অবস্থা অত্যন্ত গুরুতর। এরপর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এক হাসপাতাল কর্মী জানান, “জিআরপি তরফে একটি ফোন আসে একটি ছেলে গুরুতর আহত অবস্থায় পরে আছে। গিয়ে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি, প্রচুর রক্তপাত হয়েছে, মাথায় চোট লেগেছে, হাড় ভেঙেছে। অবস্থা আশঙ্কাজনক।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের