নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঠাকুরবাড়ির উঠোনে রিং বক্সিং চ্যাম্পিয়নশিপ। থাকুরনগরের ঠাকুরবাড়ির আঙিনায় আয়োজিত হল নবম ন্যাশনাল রিং বক্সিং চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিয়েছে ১২০ জন প্রতিযোগী। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে ঠাকুরনগরে।
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ সহ দেশের মোট ১১টি রাজ্য থেকে অংশ নিয়েছেন প্রতিযোগীরা। এর মধ্যে পুরুষ প্রতিযোগী রয়েছেন ১০০ জন পুরুষ সহ ২০ জন মহিলা। ঠাকুরবাড়ি ও পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজে প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের লড়াই উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসছেন ক্রীড়াপ্রেমীরাও।
ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতা বালা ঠাকুর জানিয়েছেন, "মতুয়া ধর্মে শিক্ষার পাশাপাশি খেলাধূলা সহ শরীরচর্চায় এগিয়ে যাওয়ার পথ দেখাতেই এই উদ্যোগ। নিজেও একসময় স্টেট লেভেলে খেলেছি। তবে বেশিদূর এগোতে পারিনি। তাই আমি চাই মতুয়া সম্প্রদায়ের সন্তানরা যাতে খেলাধূলায়ও এগিয়ে যেতে পারে। জাতীয় মঞ্চে প্রতিভা তুলতেই মূলত এই উদ্যোগ।"
বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, "মোবাইলে আসক্তি কাটিয়ে খেলাধূলা ও শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেদের মান উন্নয়ন ঘটানো ভীষণই দরকার। ঠিক সেই উদ্দেশ্যেই ঠাকুরবাড়ির এই আয়োজন। প্রতিযোগীরাও অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা তুলে ধরতে পেরে খুশি হয়েছে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা