নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তাল ঠাকুরনগর। নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে ক্ষোভে ফুঁসছে মতুয়া সমাজ। এই আবহে মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তার এই সফর ঘিরেই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগর সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। কিন্তু সেই ঘোষণা প্রকাশ্যে আসতেই তাতে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি সাফ জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ‘গায়ের জোরে’ ঠাকুরবাড়িতে প্রবেশের চেষ্টা করেন, তবে তাকে পুজো দিতে দেওয়া হবে না। পাশাপাশি মতুয়াদের মিছিল করে ধিক্কার জানানোর কথাও বলেন তিনি।
শান্তনু ঠাকুরের আরও দাবি, 'আগে তার পিসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে বিকৃত মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চাক, তারপর উনি পুজো দিতে আসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের পাশে থাকার দরকার নেই।' এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘ।
সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ গাইন কড়া ভাষায় বলেন, 'ঠাকুরবাড়ি মতুয়াদের বাড়ি, ভক্তদের বাড়ি। এখানে যে কোনও ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের মানুষ আসতে পারেন।' তিনি অভিযোগ করেন, শান্তনু ঠাকুর ঠাকুরবাড়িকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবছেন। সুকেশ গাইনের আরও হুঁশিয়ারি, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা ও পুজো দেওয়া কেউ আটকালে রক্তের গঙ্গা বইবে।' প্রয়োজনে রক্ত দিতেও এবং নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয় মতুয়া মহাসংঘ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের