নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দেখতে সাধারণ লরি হলেও ভেতরে লুকিয়ে আছে হাজারো পরীক্ষার্থীর স্বপ্ন। চারদিন যাবত গাড়ির ভেতর আটকে রয়েছে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র। চারপাশে পুলিশের যাতায়াত, মানুষজন কৌতূহলী চোখে তাকিয়ে আছে, অথচ প্রশ্নপত্র নামানোর জায়গা নেই।উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা শীঘ্রই শুরু হতে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে পরীক্ষা। অথচ তার আগেই প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় সমস্যার।
সূত্রের খবর , জেলার সাড়ে ছ’হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে এই পরীক্ষায়। অথচ পরীক্ষার মাত্র কয়েক দিন আগে প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েই বড়সড় জটিলতায় পড়ল প্রশাসন।আলিপুরদুয়ার জেলার একাধিক থানায় প্রশ্নপত্র রাখার মতো নির্দিষ্ট স্ট্রং রুম নেই। ফলে প্রশ্নপত্র বোঝাই লরি থানার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে টানা চার দিন। গাড়ির চালক পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত সমাধান না হয় তবে গাড়ি ফেলে তিনি চলে যাবেন।

প্রশ্নপত্র আটকে থাকায় পরীক্ষার্থীদের পরিবারও পড়েছে দুশ্চিন্তায়। তবে প্রশাসনের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার আগে প্রশ্নপত্রের সুরক্ষিত সংরক্ষণ নিশ্চিত করা হবে।শিক্ষা সংসদ ও জেলা প্রশাসনের মধ্যে ইতিমধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প স্ট্রং রুম তৈরি করতে হবে অথবা প্রয়োজনে পুলিশ লাইনে সিসি ক্যামেরার নজরদারি ও পাহারায় প্রশ্নপত্র সংরক্ষণ করতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের