নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। জেলায় জেলায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। একাধিক জায়গায় শাসক বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। এবার গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী। ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , আহত তৃণমূল কর্মীর নাম শিবা চৌধুরী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার আউট কলোনির বাসিন্দা। মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় নিউ মার্কেট এলাকায় একটি গাড়ি তার পিছু নেয়। কিছুদূর যেতেই শিবার গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। সামনেই গঙ্গারামপুর থানা। তবে সেসব তোয়াক্কা না করেই শিবার বুকে গুলি চালিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী।
গুলি খাওয়ার পরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিবা। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন তৃণমূল কর্মী। বাবু চৌধুরী নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক আতঙ্কিত শিবার পরিবার।
পরিবারে খবর দেওয়ার পর তারা শিবাকে দেখতে হাসপাতালে যান। শুধু তাই নয় , তৃণমূল কর্মীকে দেখতে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। তিনি বলেছেন , "শুনলাম বাবু চৌধুরী গুলি চালিয়েছে। অভিযুক্ত যে দলই করুক না কেন, সে আইনের আওতায় শাস্তি পাবে। এমন দুষ্কৃতী রাজ সহ্য করা হবে না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের