নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জেলবন্দি জাহাঙ্গির পুষ্পাকে মুক্ত করার দাবিতে থানার সামনে বিক্ষোভ। অভিযোগ, শুধু বিক্ষোভই নয়, থানায় হামলারও ছক কষা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে ভেস্তে যায় সেই পরিকল্পনা। লাঠিচার্জ শুরু হতেই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। ভাইরাল সিসিটিভি ফুটেজ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ভাইরাল হওয়া দুটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে উত্তপ্ত পরিস্থিতির একাধিক মুহূর্ত। প্রথম ফুটেজে দেখা যায়, থানার সামনে বিপুল সংখ্যক মানুষ জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। জানা গেছে, জাহাঙ্গির পুষ্পাকে মুক্ত করার দাবির পাশাপাশি থানায় হামলারও পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের একাংশের। ভিড়ে যুবক, প্রৌঢ়দের পাশাপাশি শিশু কোলে কয়েকজন মহিলাকেও দেখা যায়। যদিও তারা বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এরপরই শুরু হয় লাঠিচার্জ। লাঠির মুখে মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। প্রাণ বাঁচাতে অনেকে জুতো-চটি ফেলে দৌড়ে পালান। দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যায় আরও নাটকীয় দৃশ্য। একটি পুকুর বা ডোবার পাশ দিয়ে পালানোর সময় বাহিনীর তাড়া খেয়ে একাধিক বিক্ষোভকারী সরাসরি জলে ঝাঁপ দেন। কেউ সাঁতরে ওপারে উঠে পালানোর চেষ্টা করেন, আবার কেউ জলেই আশ্রয় নেন। পুরো ঘটনাই সিসিটিভিতে ধরা পড়েছে, যা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...