নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীত আসছে , কিডনিতে পাথরের আশঙ্কা বেড়ে যায়। শীতের আগমন মানেই শরীর ডিহাইড্রেট হতে শুরু করে। তেষ্টা কমে যায়। আমরা জল কম খেতে শুরু করি। ফলে মূত্র গাঢ় হতে শুরু করে, মূত্রের মধ্যে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এই খনিজগুলি ধীরে ধীরে জমে কিডনি, মূত্রনালীতে পাথর সৃষ্টি করে।

এনভারমেন্টাল হেলথ ইনসাইট জার্নালের গবেষণায় দেখা গেছে, শীতে ঘাম কম হওয়ায় শরীরে জল ধরে রাখার প্রবণতা বৃদ্ধি পায়, ফলে কিডনিতে পাথর সংক্রান্ত সমস্যা দেখা দিতে থাকে। শরীরে জলের ঘাটতি দেখা গেলে কিডনি সহ মূত্রনালীতে পাথর হওয়ার সম্ভবনা বাড়তে থাকে। অতিরিক্ত ডিহাইড্রেশন, সোডিয়াম, প্রোটিন - শরীরে পাথর তৈরি করতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাবধানতা অবলম্বনের মাধ্যমে কিডনিতে পাথরের মতো রোগ প্রতিরোধ সম্ভব
১. প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করা আবশ্যক l তেষ্টা না পেলেও কাজের ফাঁকে, সকালে খালি পেটে জল পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
2. অতিরিক্ত তেলেভাজা, ফাস্টফুড, বাইরের খাবার, প্যাকেটজাত খাবার ত্যাগ করা উচিত।
3. ফলের রস খান। শীতকালীন ফলের রস খেলে শরীরে বিভিন্ন ভিটামিনের মাত্রা বজায় থাকবে। জল পানের মাঝে ফলের রস সমান কার্যকরী শরীরের পক্ষে।
4. ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত শরীর চর্চা করুন। যোগ ব্যয়াম শারীরিক সুস্থতার অন্যতম উপায়।

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের