নিজস্ব প্রতিনিধি , কলম্বো - শ্রীলঙ্কাকে মরণ বাঁচন ম্যাচে টিকতে দিল না নিউজিল্যান্ড। শেষ দিকে বুলেট ট্রেনের গতিতে রান তুলে পরে বোলিংয়ে কামাল করে দিল তারা। ৬১ রানের বড় জয় পেয়ে সেমিতে যাওয়ার আশা জিইয়ে রাখল নিউজিল্যান্ড। অন্যদিকে , শেষ হল লঙ্কানদের সেমি ফাইনালে যাওয়ার রাস্তা। ৪ উইকেট নিয়ে দলের হিরো রচিন রবীন্দ্র।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে তারা তোলে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮। টিম সাইফার্ট ব্যর্থ হওয়ার পর ফিন অ্যালেন ভাল ছন্দে ছিলেন। জীবনদানও পেয়েছিলেন। ক্যাচ ফস্কানো থিকশানাই তার উইকেট নেন পরের ওভারে। করেন ২৩ রান। এরপর রচিন রবীন্দ্র ৩২ করে সাজঘরে ফেরেন। এরপর ফিলিপস , মিচেল , চ্যাপম্যান সকলেই ব্যর্থ। রানের গতি কমতে থাকে।
তবে শেষ চার ওভারে বুলেট ট্রেনের মত রান তোলে নিউজিল্যান্ড। ম্যাকোনচি করেন ২৩ বলে ৩১। মারেন ৩ টি চার ২ টি ছয়। তবে অধিনায়ক শ্যান্টনার আরও ভাল ইনিংস খেলেন। ৪ টি ছক্কা ২ টি চারের মাধ্যমে করেন ২৭। শেষ বলে অসাধারণ ক্যাচ ধরেন আসালঙ্কা। নাহলে অর্ধ শতরান হয়ে যেত তার।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১০৭ রান তোলে শ্রীলঙ্কা। ছন্দে থাকা পাথুম নিঃশঙ্কাকে প্রথম বলে তুলেই লঙ্কানদের বড় ধাক্কা দেন ম্যাট হেনরি। কুশল মেন্ডিস ২২ বলে ১১ করে সাজঘরে ফেরেন। আসালঙ্কা করেন ৫। পাওয়ার প্লেতে হাত খুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। তাই বাধ্যতামূলক বড় শট খেলতে গিয়ে আউট হন কুশল ও আসালঙ্কা। রথনায়াকে করেন ১০ রান। এরপর কামিন্দু মেন্ডিসকে ৩১ রানে তুলে নেন অধিনায়ক মিচেল শ্যান্টনার। শ্রীলঙ্কান অধিনায়কের রূপে নিজের তৃতীয় উইকেট নেন দশুন শনাকা। দুনিথ ওয়ালাল্লেগে ২৯ করলেও।দলের কাজে আসেনি। রচিনের ৪ টি ছাড়াও ২ টি উইকেট পেয়েছেন রচিন রবীন্দ্র। কিউই অধিনায়ক ও গ্লেন ফিলিপস পেয়েছেন ১ টি করে উইকেট।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের