নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে আইসিসি। মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড। ভারত বনাম পাকিস্তানের মহারণ আগামী ১৫ ই ফেব্রুয়ারি। ফাইনাল আগামী ৮ ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালে উঠল কাকে প্রতিপক্ষ হিসেবে চান জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূচি ঘোষণার পরেই সূর্যকে জিজ্ঞাসা করা হয় , কোথায় খেলতে চান , কাকেই বা প্রতিপক্ষ হিসেবে দেখতে চান। প্রশ্নের পর কিছুটা চুপ হয়ে গিয়ে সূর্য বলেন , "ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রতিপক্ষ হিসেবে অবশ্যই অস্ট্রেলিয়াকে চাই।" সূর্যের উত্তরের সময় পাশেই ছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা সহ হরমনপ্রীত কৌর।
সূর্যের উত্তরের পর রোহিত বলেন , "আমি চাই ভারত বিশ্বকাপের ফাইনাল খেলুক। প্রতিপক্ষক হিসেবে কারোর নাম নিতে চাই না। যে কেউই থাকতে পারে। শুধু এটুকু চাই যে ভারত ফাইনাল খেলুক।" হরমনপ্রীত বলেন , "আমি চাই ভারত একটা চাপমুক্ত ফাইনাল খেলুক।"
হরমনপ্রীত রোহিতের বিশ্বকাপ না জেতার আকাঙ্খা নিয়ে বলেন , "রোহিত আমাকে দীর্ঘদিন আইসিসি ট্রফি জিততে না পারার হতাশার কথা বলেছিল। এই হতাশা আমাদেরও ছিল। আমরাও আগে কখনও জিততে পারিনি। এবার সেই হতাশা আমরা কাটিয়ে উঠেছি। ভীষণই ভাল লাগছে। এই অনুভূতি দারুণ।"
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের