নিজস্ব প্রতিনিধি , অটোয়া - বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চেও এবার দুর্নীতির থাবা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার একটি ম্যাচকে ঘিরে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে ICC। এই কলঙ্কিত ঘটনার রহস্যভেদে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংস্থার দুর্নীতিবিরোধী শাখা বা ACU। ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
ঘটনার সূত্রপাত ১০ এপ্রিল, যখন কানাডার সরকারি চ্যানেল CBC 'করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট' নামক ৪৩ মিনিটের একটি বিস্ফোরক তথ্যচিত্র প্রকাশ করে। সেখানে সরাসরি অভিযোগ তোলা হয় যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানাডার গ্রুপ পর্বের লড়াইতে অসাধু উপায়ে ফল প্রভাবিত করা হয়েছে। বিশেষ করে কিউয়িদের রান তাড়ার পঞ্চম ওভারে ক্যাপ্টেন দিলপ্রীত বাজওয়ার বোলিং রীতিমতো আতশকাঁচের নিচে।
বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে নেতৃত্ব পাওয়া বাজওয়া সেই ওভারে অপ্রাসঙ্গিক নো-বল ও ওয়াইড দিয়ে ১৫ রান বিলিয়ে দেন। ফলে নিউজিল্যান্ড ১৭৪ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে হাসতে হাসতে জিতে নেয়। এমন অস্বাভাবিক পারফরম্যান্স ঘিরেই সন্দেহ দানা বেঁধেছে।
এই স্পর্শকাতর বিষয়ে ICC ইন্টিগ্রিটি ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ জানিয়েছেন, 'ACU এই তথ্যচিত্র সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। তবে ব্যক্তিগত বা নির্দিষ্ট কোনো অভিযোগের ওপর আমরা মন্তব্য করব না। ICC-এর সংবিধান অনুযায়ী সদস্যদের পরিচালনা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়। আমরা তথ্য সংগ্রহ ও শিক্ষার মাধ্যমে বাইশ গজের সততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ'।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের