নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম গরম খিচুড়ির জুরি মেলা ভার। যদিও অনেকেই খিচুড়ি পছন্দ করেননা। তবে নারকমভাবে খিচুড়ি বানানো যায়। একঘেয়ে টিফিন ভাল না লাগলে এবার বানিয়ে দেখতে পারেন পালং খিচুড়ি। পালং শাক শুধু ফাইবার নয়, ভিটামিন ও খনিজেও ভরপুর। তাই ছোটদের ভীষণভাবে খাওয়ানো উচিত।সঠিকভাবে বানালেই অসাধারণ লাগে এই পদ।
রন্ধন প্রণালী -
এক কৌটো করে ছোলার ডাল, মুগ ডাল নিন। এরপর পরিমাণ মত চাল মিশিয়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্রেশার কুকারে ২ কাপ জল দিয়ে ধুয়ে রাখা চাল-ডাল নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিন। জিরে, হিং ফোড়ন দিন। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে যোগ করুন টম্যাটো কুচি। স্বাদমতো নুন, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণ কষিয়ে নিন। এরপর দিয়ে দিন কুচিয়ে নেওয়া এক আঁটি পালং শাক। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। এতে মিশিয়ে দিন সেদ্ধ করা চাল-ডাল। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালংয়ের খিচুড়ি। উপর থেকে একটু ঘি মিশিয়ে নিন। যেকোনো ভাজা দিয়ে জমে যাবে এই খিচুড়ি।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের