নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - মঙ্গলবার দুপুরে ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল। ৩ টি আসন ছেড়ে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৭৪ জন বিধায়ক। সেই তালিকায় রয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। টিকিট না পেয়ে অবসরের ইঙ্গিত দিলেন তিনি।
টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন তপন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “৯৮ সালে যারা দলে এসেছেন, তাঁরা কোনও মর্যাদা পাবেন না। যাঁরা সিপিএম, বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, প্রয়োজনে দল থেকে অবসর নেব। প্রাক্তন বিধায়ক হয়ে গেছি, তাই আমার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।“ পূর্বস্থলী উত্তর থেকে আরএসপির প্রয়াত নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল।
২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন বসুন্ধরা গোস্বামী। উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল কর্মীদের অসন্তোষের ছবি প্রকাশ্যে আসছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ – এমনই ঘটনা সামনে এসেছে। ক্ষোভে ফেটে পড়ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের