নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - টিকিট না-পাওয়ার ক্ষোভ এখন অতীত। ভোটের আবহে সেরকমই ইঙ্গিত পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায়। দীর্ঘদিনের অভিমান ভুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় হাজির হলেন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শুধু উপস্থিতিই নয়, নেত্রীর সঙ্গেই একই গাড়িতে করে সভামঞ্চে পৌঁছান তিনি।
শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে তৃণমূলের জনসভা ঘিরে ছিল আলাদা উত্তেজনা। কারণ, মঞ্চে সামনে সারিতে বসে ছিলেন একসময় দলের ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষ। প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে যিনি বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন, তিনিই এদিন নেত্রীর পাশে। জানা গেছে, কোচবিহারে সভার আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে উপস্থিত থাকার অনুরোধ জানান। সেই নির্দেশ মেনে শুধু সভায় যোগ দেওয়া নয়, নেত্রীর সঙ্গেই গাড়িতে করে মঞ্চে পৌঁছন রবীন্দ্রনাথ।
তবে নিজের অবস্থান নিয়ে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে বার্তা দিয়েছেন প্রবীণ নেতা। তার কথায়, 'দিদির নির্দেশই সব।' যদিও অতীতে সামাজিক মাধ্যমে ‘রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’ হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ফলে এদিনের উপস্থিতি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের