নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। প্রার্থী হওয়ার লড়াই এখন তুঙ্গে। টিকিটের আশায় মুখিয়ে দলের একনিষ্ঠ সদস্যরা। এমতাবস্থায় বিরাট ঘোষণা করলেন কালিয়াচকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সাত্তার শেখ। যা চাঞ্চল্য সৃষ্টি করেছে মালদহের রাজনৈতিক মহলে।
ভোটের টিকিট পেলেই ১২ টি অঞ্চলে ১২টি ফ্রি এসি অ্যাম্বুলেন্স দানের ঘোষণা করলেন সাত্তার শেখ। আগামী বিধানসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেই সেদিনই বিধানসভার ১২টি অঞ্চলের জন্য ১২টি ফ্রি এসি অ্যাম্বুলেন্স অনুদান করবেন। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। জনগণ সেবার জন্যও কাজ করেছেন তিনি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে এলাকায় ভীষণই জনপ্রিয় তিনি।
সাত্তার শেখ বলেন,
“আমি সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি। এবারের বিধানসভা নির্বাচনে মানুষ এমন একজন প্রার্থী চাইছেন, যিনি এলাকার মানুষের সঙ্গে থাকবেন ,তাঁদের সমস্যা বুঝবেন।সুজাপুর বিধানসভার ১২টি অঞ্চল ঘুরে দেখেছি। সব জায়গা থেকেই মানুষ আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।"
সাত্তার শেখ আরও বলেন , "মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেই উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের পাশে থাকাটা সবসময় জরুরি। তাহলেই তাদের ভালোবাসা পাওয়া যায় বিশ্বাস। অর্জন করা যায়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের