নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পুলিশও আছে CC ক্যামেরাও বসানো , তবু এলাকায় বেড়ে চলেছে ছিনতাই ও ইভটিজিং। মাস তিনেক ধরে বেশিরভাগ ক্যামেরা বিকল থাকায় নজরদারি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে দুষ্কৃতীরা নির্ভয়ে বাড়াচ্ছে। কোথাও কোথাও আবার ক্যামেরাই লাগানো হয়নি বলে দাবি বাসিন্দাদের। নিরাপত্তা ব্যর্থতার জন্য গয়েশপুর ফাঁড়ির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে প্রতিদিন।
স্থানীয় সূত্রের খবর , গয়েশপুরের ১৮টি ওয়ার্ড জুড়ে রয়েছে ৬৪টি CC ক্যামেরা, যা পুরোপুরি গয়েশপুর ফাঁড়ির নিয়ন্ত্রণে। বিগত তিন মাস ধরে প্রায় অধিকাংশ ক্যামেরাই অকেজো, আর অনেক জায়গায় এখনও ক্যামেরা লাগানো হয়নি। এরই সুযোগে ইভটিজিং ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত ৩রা ডিসেম্বর রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হারাধন কীর্তনীয়াকে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করে, বাঁধা দিতে গেলে হাতে কামড় দিয়ে পালায়। তিনি পুলিশে অভিযোগ জানালেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি। এতে ক্ষোভ আরও বাড়ছে স্থানীয়দের মধ্যে।
বিজেপি বিধায়ক অম্বিকা রায় গয়েশপুর ফাঁড়ির ওসি জয় দাসকে নিয়ে প্রশ্ন তুলেছেন, “একজন পুলিশ যদি বছরের পর বছর একই জায়গায় থাকেন, এটা সিস্টেমের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।" স্থানীয়দের অভিযোগের সুরও একই “নিরাপত্তা ফেরাতে পুলিশকে সক্রিয় হতেই হবে, না হলে গয়েশপুরে অশান্তি আরও বাড়বে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের