নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দীর্ঘদিন রাজ্য শাসনের পর আজ রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে বামফ্রন্ট। ভোটের অঙ্ক কষতে গিয়ে এবার প্রকাশ্য সভা থেকেই বিতর্কিত মন্তব্য করলেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। তার বক্তব্য, গত কয়েকটি নির্বাচনে বামপন্থীদের একাংশের ভোট বিজেপির দিকে গিয়েছে। আর তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উত্তরবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অশোক ভট্টাচার্য বলেন, ' এবার বামপন্থীদের ঐক্যবদ্ধ করতে হবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, বামপন্থীরা গত তিন তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে বিজেপিকে ভোট দিয়েছে। কোনওভাবে এই ভুলটা করবেন না কখনও।' তার এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে বাম শিবির।
একসময় টানা ৩৪ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা বামফ্রন্ট শিবির এখন কার্যত শূন্যে। ফলে হারানো জমি ফিরে পেতে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তা নিয়েই বারবার আলোচনা করছেন বাম নেতারা। তবে প্রকাশ্য সভামঞ্চ থেকে বাম নেতার এহেন মন্তব্য রীতিমতো শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের