নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - তিন পুরুষ ধরে চলা কুটিরশিল্প আজও নিষ্ঠার সঙ্গে লালন করতে দেখা গেল তিনবার রাজ্য পুরস্কারপ্রাপ্ত শিল্পীকে। শিলিগুড়ির মেলায় চোখে পড়ল তাঁর নিরলস প্রয়াস। বহুযুগের ঐতিহ্যকে আধুনিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করছেন দর্শনার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। সেখানেই স্টল নিয়ে হাজির হন নদীয়ার বাসিন্দা সত্যজিৎ পাল। পারিবারিক সূত্রে পাওয়া এই পেশায় তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তাঁর শিল্পকর্মে দক্ষতা, অভিজ্ঞতার ছাপ স্পষ্ট, যা দর্শকদের নজর কেড়েছে।

মাটি দিয়ে তৈরি তাঁর সৃষ্টিসমূহ শুধু রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিদেশের বিভিন্ন প্রান্তেও সমানভাবে কদর পেয়েছে। নকশা, রং, গঠনের বৈচিত্র্যে আলাদা পরিচিতি তৈরি হয়েছে তাঁর সৃষ্টির। মেলায় তাঁর তৈরি বিখ্যাত ঘূর্ণির পুতুল ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে সত্যজিৎ পাল জানান, 'রাজ্য সরকার, কল্যাণী বিশ্ববিদ্যালয়সহ একাধিক সংস্থা আমাকে সম্মাননা দিয়েছে। ফ্রান্স, আমেরিকা, রাশিয়াসহ নানা দেশে আমার সৃষ্টি পৌঁছেছে। বাড়িতেই রয়েছে কর্মশালা, যেখানে নিজের হাতে কাঁচামাটি দিয়ে সবকিছু গড়ে তুলি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের