ফেব্রুয়ারি ১৮, ২০২৬ রাত ০৯:৩২ IST

টক ঝাল মিষ্টির মেলবন্ধনে বানিয়ে ফেলুন কোরিয়ান চিকেন উইংস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেনের ফ্রায়েড আইটেম। মানেই মজার। ঝাল , টক , মিষ্টি নানারকমভাবে বানানো যায় সেসব ভাজা ভুজি। তবে এখনকার অনুষ্ঠান বাড়িতে স্টার্টার আইটেমে চিলি চিকেন স্টাইলে বেবি কর্ন ও চিকেনের বেশকিছু পদ পছন্দ করেন অনেকেই। খানিকটা তেমনই স্টাইলে বানিয়ে ফেলুন কোরিয়ান চিকেন উইংস।

উপকরণ -

৫০০ গ্রাম চিকেন উইংস
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ চিমটে বেকিং পাউডার
২ টেবিল চামচ গচুজাং সস
১ টেবিল চামচ সয়া সস
১ টেবিল চামচ মধু
১ চা চামচ ব্রাউন সুগার
১ চা চামচ ভিনিগার
১ টেবিল চামচ রসুনকুচি
১ টেবিল চামচ মাখন
আধ চা চামচ তিলের তেল
পরিমাণ মতো সাদা তেল
সাদা তিল ভাজা, পেঁয়াজশাক কুচোনো (সাজানোর জন্য)
স্বাদমত নুন


প্রথমে একটি পাত্রে উইংগ্‌গুলি নিয়ে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা-রসুন বাটা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, তিলের তেল আর অল্প জল দিয়ে মেখে নিন। মশলা মুরগির গায়ে যাতে লেগে থাকে, ঠিক ততটাই জল দিন। এ বার তেল গরম করে লালচে করে উইংগ্‌গুলি ভেজে নিন। সস্ বানানোর জন্য একটি পাত্রে মাখন গরম করে রসুন ফোড়ন দিন। একে একে সব রকম সস্, ব্রাউন সুগার আর ভিনিগার দিয়ে নাড়াচাড়া করুন। এ বার সসের মধ্যে মুরগি ভাজাগুলি দিয়ে নাড়াচাড়া করুন। উপর থেকে মধু ছড়িয়ে মিশিয়ে দিন মশলার সঙ্গে। গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে ভাজা সাজা তিল আর কুচোনো পেঁয়াজশাক ছড়িয়ে গরমাগরম পরিবেশন করুন কোরিয়ান চিকেন উইংস। 

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের