নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - নদীর ভয়াবহ ভাঙনে গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। টানা বৃষ্টি ও গালুডি বাঁধ থেকে জল ছাড়ার জেরে মালিঞ্চ গ্রামে নদীর জল হঠাৎ বেড়ে যায়। প্রায় ১২০০ মিটার এলাকা ভেঙে পড়েছে। এর ফলে গ্রামের মাঠ এবং আইসিডিএস কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এই এলাকায় বর্ষাকালে আগেও ভাঙনের ঘটনা ঘটেছে। প্রশাসন তখন জরুরি ব্যবস্থা নিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আরও জটিল। কারণ, চারপাশের জমি বালিময় হওয়ায় শুধুমাত্র বালি ফেলে বাঁধকে মজবুত করা সম্ভব হচ্ছে না। ঝাড়খণ্ড জেলা থেকে সুবর্ণরেখা নদীতে প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে , যার ফলে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। ক্রমাগত বৃষ্টির কারণে আন্দাজ করা যাচ্ছে আরো জলের উচ্চতা বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির পাশাপাশি নদীর পাড়বর্তী এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, যতক্ষণ না বৃষ্টিপাত কমছে ততক্ষণ ভাঙন রোধে বড়সড় ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এদিকে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় আশঙ্কা করা হচ্ছে নদীর জলস্তর আরও বাড়তে পারে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামবাসীদের সতর্ক থাকার আর নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তিনি বাঁধ নির্মাণের কাজ শুরু করবেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের