নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তোলাবাজদের দেদার দাপট সোনারপুরে। জমির মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় মারধর সহ প্রাণনাশের হুমকি জমির মালিককে। ঘটনায় উত্তপ্ত সোনারপুর এলাকা।
সূত্রের খবর , রাজপুর সোনারপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডে দেদার চলছে তোলাবাজদের দাপট। অভিযোগ , গত ১ লা সেপ্টেম্বর কিছু দুষ্কৃতী স্থানীয় বাসিন্দা শাহজাহান গাজীর কাছ থেকে তার জমির জন্য ৭৫ হাজার টাকা তোলা চায়। তোলা না দেওয়া হলে মারধর করা হয় শাহজাহান গাজীকে। এমনকি জমিতে কাজ করতে গেলে দেওয়া হয় বাধা। জমির মধ্যেই তাদের বাড়ি। তোলাবাজদের তরফ থেকে হুমকি দেওয়া হয় এলাকায় ঢুকলেই মারধর করা হবে তাদের। এমনকি প্রাণনাশেরও হুমকি দেয় তারা। ফলত স্ত্রী শিশু নিয়ে বাড়ির বাইরেই দিন কাটাতে হচ্ছে শাহজাহানের। এরপর শাহজাহান গাজীর তরফ থেকে ৩ তারিখ নরেন্দ্রপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তবে অভিযোগের পর পুলিশ তাদের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকেই। বরং পুলিশের তরফ থেকে অভিযোকারীদের বলা হয় অভিযোগ তুলে নিতে।
শাহজাহান গাজীর স্ত্রী এপ্রসঙ্গে জানান , "গত ১ তারিখ তোলাবাজরা আমাদের কাছ থেকে ৭৫ হাজার টাকা দাবি করেন। আমরা টাকা না দিলে আমার স্বামীকে মারধর করে তোলাবাজরা। তারপর এখনো পর্যন্ত আমিরা বাড়ি ছাড়া। এমনকি আমদের হুমকি দেওয়া হয় আমরা যদি এলাকায় ঢুকি আবারও আমাদের মারধর করা হবে। আজ ৬ তারিখ। এখনও পর্যন্ত আমরা বাড়ি ছাড়া। আমরা ৩ তারিখ থানায় অভিযোগ করেছি। পুলিশ প্রথমে আমাদের পক্ষে ছিল। আমাদের বাড়ি ঢোকার ব্যবস্থা করে দেবে বলেছিলেন। কিন্তু পরে ওই তোলাবাজদের কাছ থেকে একতরফা কথা শুনে ওনারা আমাদের বলে অভিযোগ তুলে নিতে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের