6a3557399b1bc_WhatsApp Image 2026-06-19 at 20.20.10
জুন ১৯, ২০২৬ রাত ০৮:২২ IST

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী

নিজস্ব প্রতিনিধি , বর্ধমান - রাজ্যে পালাবদলের পর তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার।কিন্তু সেই আবহেই কাঁকসার সিলামপুরে তোলা না দেওয়াকে কেন্দ্র করে বালি ঘাটের এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠল।মাথায় পাথর মেরে জখম করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে , পশ্চিম বর্ধমানের কাঁকসার সিলামপুরের একটি বৈধ বালি ঘাট থেকে চালান নিয়ে একটি লরি ফিরছিল।সেই সময় কয়েকজন যুবক গাড়িটি আটকে প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবি করে।টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।খবর পেয়ে বালি ঘাটের কর্মী অরূপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছন।তিনি তোলা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়।সেই সময় রাজা বাউড়ি নামে ওই যুবক পাথর দিয়ে তার মাথায় আঘাত করে।আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অরূপ ঘোষ।ঘটনার পর বালি ঘাটের অন্যান্য কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।সেখানে তার মাথায় তিনটি সেলাই পড়ে।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।অভিযুক্ত রাজা বাউড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।পরে অরূপ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।বালি ঘাটের কর্মীদের অভিযোগ,সিলামপুর এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজির ঘটনা চলছে। তোলা না দিলে গাড়ি আটকে দেওয়া,ভাঙচুর, মারধর ও হেনস্তার মতো ঘটনা প্রায়শই ঘটে।অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।যদিও এই সমস্ত অভিযোগ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে।ঘটনার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

ঘটনা প্রসঙ্গে আহত অরূপ ঘোষ বলেন,'রাস্তা দিয়ে বালির গাড়ি আসার সময় কাঁটাবাগান সেলামপুরের বাসিন্দা রাজা বাউরী গাড়িটি আটকে দেয়।গাড়ি আটকানোর কারণ জানতে চাওয়া হলে সে বলে ৫০০ টাকা না দিলে এই রাস্তায় কোনো গাড়ি যেতে দেওয়া হবে না।এই ঘটনার প্রতিবাদ করলে ও কোনো কথা না শুনেই রাস্তার কাজের জন্য পাশে রাখা বোল্ডার পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে।শুনলাম ইতিমধ্যেই পুলিশ ওকে ধরেছে'।  
 

প্রত্যক্ষদর্শী ঝন্টু বড়াই বলেন,'জামতলার বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজা বাউরী নামের ওই যুবকটি মদ্যপ অবস্থায় গাড়ি আটকে জোরপূর্বক ৫০০ টাকা করে চাঁদা বা তোলা তুলছিল।বালির ঘাট থেকে অরূপ ঘোষ সেখানে গিয়ে এই তোলাবাজির প্রতিবাদ করলে রাজা বাউরী একটি বোল্ডার বা পাথর দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।যার ফলে অরূপের মাথায় দুটি সেলাই পড়েছে।বালির গাড়িগুলো সম্পূর্ণ বৈধ এবং চালানের মাধ্যমেই চলছিল।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে রাজা বাউরীকে আটক করেছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।ওই চত্বরে রাতের অন্ধকারে মদ্যপ ও মাদকাসক্ত যুবকদের এমন তোলাবাজি ও গুন্ডামি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।যার ফলে রাতে চলাচলকারী বৈধ পরিবহন কর্মীদের নিরাপত্তা চরম বিঘ্নিত হচ্ছে।আমরা এই ঘটনার কঠোর শাস্তির দাবি করছি'।

আরও পড়ুন

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...