নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা ভোটের প্রচারে ফের তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চন্দ্রকোণায় জনসভা থেকে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ভিনরাজ্যের লোকদের নাম তোলার অভিযোগ তুলে সরব হন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার দিনের প্রথম জনসভা করেন মুখ্যমন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই সভা শুরু হয়। সভামঞ্চ থেকে মমতা অভিযোগ করেন, ' রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আমি বিনা পয়সার আইনজীবীর ব্যবস্থা করে দেব।'
অভিষেকের পর এদিন চন্দ্রকোণার সভা থেকেও ফর্ম ৬ নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ' ওরা বস্তায় বস্তায় ফর্ম জমা দিয়েছে। বাংলার বাইরের লোকদের নিয়ে এসে নাম তুলছে। ভোট রক্ষা করতে হবে আপনাদের। আর কত লাইন দেবেন। এবার আপনাদের প্রতিবাদ করতে হবে। এরপরে এনআরসি হবে। এখনও নাম বাদ দিচ্ছে। লিস্টে নাম থাকলেও আপনি জানেন না ভোট দিতে পারবেন কিনা।'
মঞ্চ থেকে সরাসরি শাহ ও মোদিকে নিশানা করে মমতা বলেন, ' অনেক চক্রান্ত চলছে। ভোটে জিতবে না বলে সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছে। মোদী-শাহের মতো এমন স্বৈরাচারী নেতা আমি আগে দেখিনি। তোমরা বাংলাকে টার্গেট করেছ। আমরা আগামিদিনে দিল্লিকে টার্গেট করছি। মানুষ ওদের ক্ষমা করবে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের