নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR কর্মসূচি নিয়ে এখন উত্তাল গোটা রাজ্য। নির্বাচন কমিশনের ফাঁদে পড়ছেন কয়েক লক্ষ। যুব থেকে শুরু করে বৃদ্ধ এমনকি জেলের আসামিও শুনানি কেন্দ্রে এসেছে জেল থেকে। এবার শুনানি কেন্দ্রে হাজির হলেন বর। বিয়ের দিন টোপর মাথায় শুনানি কেন্দ্রে গেলেন রঘুনাথগঞ্জের এক বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদে।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ এর রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সম্মতি নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ব্যক্তির নাম নয়ন শেখ। তাকে নিয়ে উপস্থিত হলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সকাল-সকাল বিয়ের আসরে যাওয়ার আগেই হেয়ারিংয়ে উপস্থিত হলেন নয়ন। ঘটনায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছে নয়নের পরিবার।
আখরুজ্জামান জানিয়েছেন , "সকাল ১০ টা নাগাদ বিয়েতে যাওয়ার কথা ছিল। তবে লাইনে দাঁড়ালে বিকেল ৩ টে ৪টের আগে হত না। আমি দেখি আতঙ্কে গাড়িতে বসে আছে যদিও বিয়েটা না হয়। সত্যিই তাই হতে পারত। তাই আমি ওকে নিয়ে এসে আগে সুযোগ করে দি। আমি চাই ওর দাম্পত্য জীবন অনেক সুখের হোক।"
নয়ন শেখ জানিয়েছেন , "এইভাবে হয়রানির কোনো মানে হয়না। সঠিক নথি নিয়ে এসেও মানুষ হেনস্থার সম্মুখী হয়েছেন। ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও কোনো কাজ হচ্ছে না। শুধুশুধু মানুষকে হয়রানি করা হচ্ছে। বিয়ের দিনও শান্তি নেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের