নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে পালাবদলের পর পরিবহণ ব্যবস্থা নিয়ে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত সামনে এসেছে। টোটো চালকদের ওপরেও কড়া হুঁশিয়ারির বার্তা দিয়েছে সরকার। প্রশাসন নিয়ম কার্যকর করার উদ্যোগ নিতেই আন্দোলন শুরু করেন টোটো চালকরা। ঘটনার প্রতিবাদে টোটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। যার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে প্রশাসনের তরফে। সম্প্রতি সেই উদ্যোগ আরও বেশি কার্যকর করতেই প্রশাসন সক্রিয় হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন টোটোচালকরা। তাদের দাবি, বৈধভাবে রেজিস্ট্রেশন করিয়ে রাস্তায় নামার পরও কেন প্রধান সড়কে চলাচল করতে দেওয়া হবে না, তার স্পষ্ট ব্যাখ্যা প্রশাসনকে দিতে হবে। এই দাবিতেই বুধবার সকাল থেকে বারাসাতে টোটো পরিষেবা বন্ধ রাখেন চালকরা। ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। অনেকেই বাধ্য হয়ে ভ্যান বা অন্য বিকল্প পরিবহণের সাহায্য নেন। ভ্যানে যাতায়াত করা যাত্রীদেরও বাধা দেন আন্দোলনরত টোটোচালকদের একাংশ। এমনকি কয়েকটি ভ্যানের চাকার হাওয়া খুলে দিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে টোটো চালকদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনা প্রসঙ্গে নিত্যযাত্রী গৌতম দাসগুপ্তের বক্তব্য,'প্রায় ১৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো অটো টোটো নেই। হঠাৎ এইভাবে অফিস টাইমের মধ্যে যান চলাচল ব্যাহত হওয়ায় খুবই অসুবিধার মধ্যে পড়েছি। গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। সকাল থেকে গাড়ি আটকে রেখেছে টোটোচালকরা। বিকল্প কোন যান ছাড়া অন্য উপায় দেখছিনা। যত দ্রুত সম্ভব যাতে পরিস্থিতির উন্নতি হয় সেই আশাই করবো'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের