নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - চলতি মাসের ২৩ তারিখ রাজ্যজুড়ে চালু হয়েছিল বাধ্যতামূলক টোটো রেজিস্ট্রেশন। যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, টোটোগুলোকে নির্দিষ্ট রুটে চলতে হবে এবং যেসব টোটোর বৈধ রেজিস্ট্রেশন নম্বর নেই, সেগুলো যেন প্রধান সড়কে না ওঠে, তবে টোটোর বিশৃঙ্খল চলাচল ও ট্রাফিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে এবার নামল ট্রাফিক পুলিশ।

সূত্রের খবর, বাস্তবে দেখা যাচ্ছে, অনেক টোটো চালক সেই নিয়ম মানছেন না। রুট ভেঙে অন্য রাস্তায় প্রবেশ, যাত্রী তুলতে প্রধান সড়কে ওঠা, এমনকি নম্বরবিহীন টোটো চালানো- এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর ফলে সাধারণ মানুষ যেমন অসুবিধায় পড়ছেন, তেমনই শহরের যানজটও বেড়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এআরভিউ মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বেশ কয়েকটি রুট ভঙ্গকারী টোটো ও নম্বরহীন টোটো আটক করা হয়। পুলিশের কর্মকর্তারা জানান, এই অভিযান শুধুমাত্র একদিনের নয়। এ ধরনের অনিয়ম রোধে আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে অভিযান চালানো হবে।
পুলিশের এক কর্মকর্তার কথায়, “টোটো চালকরা যদি নির্ধারিত রুটে না চলে, তবে শহরের যানবাহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।” অন্যদিকে, অনেক সাধারণ নাগরিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে রাস্তায় টোটোর বিশৃঙ্খলা ও যানজটের কারণে চলাচলে অসুবিধা হচ্ছিল। পুলিশি পদক্ষেপের ফলে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন তাঁরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের