নিজস্ব প্রতিনিধি , হুগলী- কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ কর্মীকে প্রকাশ্য রাস্তায় মারধর। অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে বুধবার বিকেলে বাঙ্গিহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিল্লি রোডে এক টোটোচালক রাস্তা উঠতে গেলে ট্রাফিক পুলিশ কর্মী তাকে বাধা দেন। অভিযোগ, এরপর টোটোচালক তার পরিচিত স্থানীয় তৃণমূল কর্মী শেখ রবিয়ালকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান রবিয়াল, এবং পুলিশ কর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

দেখতে দেখতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রবিয়াল আচমকাই ওই কনস্টেবলকে ধাক্কাধাক্কি করে মারধর করেন। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল কর্মী শেখ রবিয়ালকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে, বিচারক দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। প্রশ্ন উঠছে, যদি কর্তব্যরত পুলিশই আক্রান্ত হন, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ?

স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও সাড়া ফেলেছে এই ঘটনা। স্থানীয় ভারতীয় জনতা পার্টির এক সদস্য হুঁশিয়ারি দিয়ে জানান, “ পানিহাটি জল ট্যাঙ্কের কাছে তৃণনুলের অঞ্চল নেতা শেখ রুবিয়াল এক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে চড় মারেন ও এক সাব ইনস্পেক্টরকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন। এত ক্ষমতা আসে কথা থেকে? এর প্রতিবাদে গতকাল আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। ওর উপযুক্ত শাস্তি না হলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে যাবে। কেননা, তৃণমূল সংবিধানের বাইরে পা রেখে চলতে চায়, যা আমরা হতে দেবনা।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের